NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা শান্ত গল্পেই ১০০ কোটির পথে ইমতিয়াজ আলীর ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের
Logo
logo

ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩


খবর   প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ভোরের এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরো ১৬ জন।

 

হামলায় রাজধানীজুড়ে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, হামলায় অন্তত ১৪টি বহুতল ভবন, একটি আবাসিক হল, স্কুল, ক্লিনিক, গুদামসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে ইউক্রেনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ক্যাটারিনা ম্যাথারনোভা বলেন, ‘কিয়েভ বিস্ফোরণ ও আগুনে কাঁপছিল।

 

গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শান্তি উদ্যোগের অংশ হিসেবে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ কিয়েভ ছাড়ার পরই হামলা আবার শুরু হয়। এর আগে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। মস্কো সফরের পর তারা কিয়েভে গিয়েছিলেন।

মার্কিন দূতদের নিরাপত্তা নিশ্চিত করতে মস্কো ও কিয়েভ—উভয় পক্ষই তিন দিনের জন্য নিজ নিজ রাজধানীতে হামলা বন্ধ রেখেছিল।

 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা রাশিয়ার ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেছেন তিনি।