NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা শান্ত গল্পেই ১০০ কোটির পথে ইমতিয়াজ আলীর ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের
Logo
logo

বিপর্যস্ত নেপালে আইএফআরসির মানবিক সহায়তা অব্যাহত


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

বিপর্যস্ত নেপালে আইএফআরসির মানবিক সহায়তা অব্যাহত

সাম্প্রতিক আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নেপালের নুয়াকোটের দেবীঘাট ও ত্রিশূলী এলাকায়। বন্যার পানিতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক স্থাপনা কাদা ও বালির নিচে চাপা পড়েছে।

এ অবস্থায় দুর্গতদের সহায়তায় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে নেপাল রেড ক্রস সোসাইটি (এনআরসিএস), আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশন (আইএফআরসি)।

 

বন্যার ভয়াবহতা বেশি দেখা যায় নুয়াকোটের দেবীঘাট এলাকায়। সেখানকার বহুতল ভবনের ছাদে এখনো বড় বড় গাছের শিকড় আটকে থাকতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি থেকে কাদা ও ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন।

এ ছাড়াও বন্যায় সেখানকার সড়ক ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ত্রিশূলী বাজার এলাকায় ব্যাংক, বিভিন্ন স্থাপনা ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো নদীর স্রোত তীব্র ও ঝুঁকিপূর্ণ। ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে অনেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন।

 

2

নেপাল সেনাবাহিনীর সদস্য, স্কাউট ও স্থানীয় বাসিন্দারা সড়ক এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিষ্কারে কাজ করছেন। একই সঙ্গে এনআরসিএসের স্বেচ্ছাসেবকরা আইএফআরসির সহায়তায় বন্যাকবলিত মানুষের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন। এ ছাড়া পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নারীদের ডিগনিটি কিট দেওয়া এবং জরুরি আশ্রয়কেন্দ্রের কার্যক্রমেও সহায়তা করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

এনআরসিএসের কর্মী ও স্বেচ্ছাসেবকরা আইএফআরসির সহায়তায় জরুরি নন-ফুড আইটেম (এনএফআই) দুর্গত এলাকায় পাঠানোর জন্যও পরিবহন করছে।

এ ছাড়া, কাঠমাণ্ডুতে এনআরসিএসের গুদামে সংস্থাটির কর্মী ও আইএফআরসির প্রতিনিধিরা দ্রুত প্রয়োজন নিরূপণ কার্যক্রম পরিচালনা করছেন।

 

এসব ক্ষেত্রে দুর্গত জনগোষ্ঠীর অগ্রাধিকারভিত্তিক চাহিদা চিহ্নিত করার পাশাপাশি পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রয়োজনের ওপরও গুরুত্ব দিচ্ছেন এনআরসিএসের কর্মী ও স্বেচ্ছাসেবকরা।