NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি-ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি-ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনি, ইন্দোনেশিয়া সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

প্রধানমন্ত্রী বলেন, ৭ দশমিক ৭ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে ৩৮ জনের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত।

‘নিহতদের শোকসন্তপ্ত পরিবার এবং এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার জন্য গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আশা করি, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দুর্দশাগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা ও স্বস্তি বয়ে আনবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।