NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ডারউইন টেস্ট ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ৫৭ রান


খবর   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

ডারউইন টেস্ট ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ৫৭ রান

ডারউইন টেস্টের চতুর্থ দিনে ইনিংস পরাজয়ের চোখরাঙানি এড়িয়ে দারুণভাবে অজিদের ম্যাচে ফেরান ক্যামেরন গ্রিন। তার পাল্টা প্রতিরোধ ও সেঞ্চুরিতে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিততে না পারলেও ঐতিহাসিক টেস্ট জয়ের সুবাস কিন্তু ভালোভাবেই পাচ্ছে সফরকারীরা।

ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়ে ডারউইনে স্মরণীয় জয় হাসিল করতে নাজমুল হোসেন শান্তর দলের প্রয়োজন মাত্র ৫৭ রান। 

 

প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দিয়ে ৪২৬ রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। ২২৮ রানের বিশাল ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট হয় অজিরা। ফলে জয়ের জন্য লাল-সবুজের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।

 

 

ইনিংস হার বাঁচিয়ে স্বাগতিকদের ম্যাচে টিকিয়ে রাখা ক্যামেরন গ্রিন একটা সময় টাইগারদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। তবে সেঞ্চুরিয়ান গ্রিনকে সাজঘরের পথ দেখিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। 

এরপর মেহেদী হাসান মিরাজ তার ইনিংসে ৫ম উইকেট হিসেবে শেষ ব্যাটার নাথান লায়নকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললে ২৮৪ রানেই থেমে যায় অজিদের দ্বিতীয় ইনিংস।

এর আগে চতুর্থ দিনে প্রথমবারের মতো বোলিংয়ে এসে বিপজ্জনক হয়ে ওঠা গ্রিনের প্রতিরোধ ভাঙেন হাসান মাহমুদ।

অফস্টাম্প বরাবর একটি দুর্দান্ত ডেলিভারিতে শতক হাঁকানো গ্রিনকে সরাসরি বোল্ড করেন তিনি। আউট হওয়ার আগে ২০১ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ১০৪ রান করেন অজি এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া হাসান দ্বিতীয় ইনিংসে তুলে নেন তার ৩ নম্বর উইকেট, যার মাধ্যমে ম্যাচে তার শিকার দাঁড়ায় মোট ৯টি।

 

অবশ্য দ্বিতীয় সেশনের শুরুতে ৯৫ রানে থাকা অবস্থায় তাসকিন আহমেদের বলে জীবন পেয়েছিলেন গ্রিন। সেই সুযোগের সদ্ব্যবহার করে সেঞ্চুরি পূরণ করলেও দলকে বড় রানের লিড এনে দিতে পারেননি তিনি।