NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

রিয়ালকে ‘না’ বলা রদ্রির জন্য বার্সার কাছে কত চাইল ম্যানসিটি


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

রিয়ালকে ‘না’ বলা রদ্রির জন্য বার্সার কাছে কত চাইল ম্যানসিটি

ম্যানচেস্টার সিটির সঙ্গে কথা হচ্ছিল রিয়াল মাদ্রিদের। রদ্রিকে চায় রিয়াল।

বেশ কিছুদিন ধরেই চলছিল তাদের আলোচনা। তবে হুট করে তাদের আলোচনায় ঢুকে পড়ে বার্সেলোনা।

 

রদ্রিকে চাই বার্সারও। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে যেকোনো এক দলকে বেছে নিতে হবে স্পেনের মিডফিল্ডারকে।

রিয়ালকে ‘না’ করে দিয়ে বার্সেলোনাকে বেছে নেন ৩০ বছর বয়সী রদ্রি। এই সিদ্ধান্ত নিতে সাবেক কোচ পেপ গার্দিওলার দ্বারস্থ হয়েছিলেন বলে শোনা যাচ্ছে। 

 

তবে বার্সায় যেতে রাজি হলেও রদ্রির জন্য যাওয়াটা সহজ হচ্ছে না। কেননা দরদামে বনছে না সিটি-বার্সার।

বিশ্বকাপজয়ী রদ্রিকে পেতে ৩৮.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল বার্সা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪০ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা। তাতে রাজি হয়নি ম্যানচেস্টার সিটি। 

 

 

নতুন করে আলোচনায় বসেছে দুই পক্ষ। বিবিসি জানিয়েছে, ৬০ মিলিয়ন পাউন্ডের বেশি হলে তবেই রদ্রিকে বিক্রি করতে রাজি ম্যানসিটি।

নতুন করে কোনো অফার বার্সা দিয়েছে কিনা এখন পর্যন্ত জানা যায়নি।

 

ম্যানসিটির সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে রদ্রির। স্প্যানিশ মিডফিল্ডারকে নেওয়ার পেছনে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের চোট অন্যতম কারণ। নতুন মৌসুমের শুরুতে পাওয়া যাবে না ডান হাঁটুর লিগামেন্টে চোট পাওয়া নেদারল্যান্ডসের মিডফিল্ডারকে। এ ছাড়া রদ্রির সঙ্গে পেদ্রি-দানি ওলমোদের জুটিও দুর্দান্ত জমে। ইউরো ও বিশ্বকাপ তারই প্রমাণ। উভয় টুর্নামেন্টে স্পেনকে চ্যাম্পিয়ন করতে অনবদ্য অবদান রদ্রির। তার স্বীকৃতি হিসেবে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।