NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বিশ্বকাপে শেষে ক্লাবে ফিরেই সতীর্থদের ভালোবাসায় সিক্ত মন্তিয়েল


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

বিশ্বকাপে শেষে ক্লাবে ফিরেই সতীর্থদের ভালোবাসায় সিক্ত মন্তিয়েল

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারে শিরোপা হাতছাড়া আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নভঙ্গে মনোকষ্ট নিয়ে দেশে ফিরে গেছেন আলবেসিলেস্তরা।

ফিরছেন যার যার ক্লাবে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্লাবে ফিরেই বিশ্বকাপের নায়ক গনজালো মন্তিয়েলকে রিভার প্লেটের সতীর্থ এবং স্টাফরা এক আবেগঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেন।

 

কাতার বিশ্বকাপে ফাইনাল নির্ধারণী পেনাল্টি স্কোরার এই ডিফেন্ডার দীর্ঘ  ইউরোপীয় অধ্যায় চুকিয়ে আবারও শৈশবের ক্লাবে ফিরে এসেছেন। বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে নিজ ঘরে ফেরেন এই বিশ্বকাপজয়ী রাইট-ব্যাক।

 

সেভিয়া থেকে সাড়ে ৪ মিলিয়ন ডলারের চুক্তিতে ক্লাবে যোগ দেওয়ার পর অনুশীলনের প্রথম দিনেই সতীর্থরা তাঁকে ‘গার্ড অব অনার’ এবং করতালির মাধ্যমে স্বাগত জানান। 

দলে থাকা অন্য বিশ্বকাপজয়ী তারকা—ফ্রাঙ্কো আরমানি, জার্মান পেজেলা এবং মার্কোস আকুনিয়ার উষ্ণ আলিঙ্গন মন্তিয়েলের এই প্রত্যাবর্তনকে আরো বিশেষ করে তোলে। 

২০১৬ সালে এই ক্লাবেই তাঁর পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল। দীর্ঘ সময় পর পুরনো সতীর্থদের সঙ্গে পুনর্মিলন এবং ক্লাবের ড্রেসিংরুমের এই আনন্দঘন পরিবেশ পুরো ফুটবল মহলে বেশ প্রশংসিত হচ্ছে।