NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান


খবর   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান

টিকিটের পয়সা উসুল। নিঃসন্দেহে এমনটা বলতে পারেন ডালাসে খেলা দেখতে আসা দর্শক-সমর্থকরা।

পুরো ৯০ মিনিটই যে প্রাণ ভরে উপভোগ করেছেন তারা। 

 

রোমাঞ্চকর ম্যাচটিতে কোনো পক্ষকে হতাশও হতে হয়নি। রুদ্ধশ্বাস ম্যাচে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস-জাপান। নিজেদের প্রথম ম্যাচে তাই পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।

 

 

রোমাঞ্চের সবটাই অবশ্য দ্বিতীয়ার্ধের জন্য তোলা ছিল। প্রথমার্ধে দুদলই আক্রমণ শানালেও জালের দেখা পায়নি। তবে আক্রমণ-পাল্টা আক্রমণে ঠিকই রোমাঞ্চের গোড়াপত্তন হয় প্রথমার্ধে। 

বিরতির পর তাই ফল আসা শুরু হয়।

ডাচদের জন্য কিছুটা হলে ম্যাচটা আক্ষেপ হিসেবেই থাকবে। কেননা দুইবার এগিয়ে গিয়েও শেষ হাসি হাসা হয়নি তাদের। ম্যাচের ৫০ মিনিটে দলকে লিড এনে দেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তবে লিভারপুলের ডিফেন্ডারের হেড থেকে পাওয়া লিডটা বেশিক্ষণ উপভোগ করা হয়নি ডাচদের।

 

৭ মিনিট পরেই যে সমতায় ফেরে জাপান।

৫৭ মিনিটে নিচু শটে সমতায় ফেরান কেইতো নাকামুরা। ঠিক ৭ মিনিট পর আবার এগিয়ে যায় নেদারল্যান্ডস। ৬৩ মিনিটে ডান দিকের বক্স থেকে বাঁ পায়ে দারুণ এক গোল করেন ক্রিসেনসিও সামারভিল। 

 

সামারভিলের গোলেই জয়ের স্বপ্ন দেখছিল ডাচরা। নির্ধারিত সময় শেষ হওয়ার আর ২ মিনিট বাকি ছিল। কিন্তু সেই ২ মিনিট সময় পার হতে দিলেন না দাইচি কামাদা। ৮৮ মিনিটের হেডে নেদারল্যান্ডসের জয় কেড়ে নিয়েছেন তিনি। তাতে দুর্দান্ত এক কামব্যাকের গল্পই লিখল জাপান।