NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘টয় স্টোরি ৫’-এর গান দিয়ে আবারও কান্ট্রি মিউজিকে সুইফট


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৬, ০৮:০৬ এএম

‘টয় স্টোরি ৫’-এর গান দিয়ে আবারও কান্ট্রি মিউজিকে সুইফট

জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি ৫’-এর জন্য একটি মৌলিক গান গেয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। সোমবার (১ জুন) বিশ্বজুড়ে তুমুল হাইপ ও কাউন্টডাউন শেষে সুইফট নিজেই এই সুখবরটি ভক্তদের জানিয়েছেন।

‘আই নিউ ইট, আই নিউ ইউ’ শিরোনামের এই বিশেষ গানটি  শুক্রবার (৫ জুন) মুক্তি পেতে যাচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন পর এই সুপারস্টার তার ক্যারিয়ারের শুরুর দিকের চেনা রূপ অর্থাৎ কান্ট্রি মিউজিকে ফিরে আসছেন বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি।

 

নতুন এই গানটি টেইলর সুইফট ও তার দীর্ঘদিনের সহযোগী জ্যাক অ্যান্টনফ যৌথভাবে লিখেছেন ও প্রযোজনা করেছেন। সিনেমাটিতে কাউগার্ল চরিত্র ‘জেসি’-র চলমান যাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি করা হয়েছে।

সুইফট তার ভক্তদের উদ্দেশ্যে এক বার্তায় জানান, পাঁচ বছর বয়সে প্রথম টয় স্টোরি দেখার পর থেকেই এই চরিত্রগুলোর জন্য গান লেখার স্বপ্ন ছিল তার।

 

সিনেমার পরিচালক অ্যান্ড্রু স্ট্যানটন এক বিবৃতিতে বলেন, গানটি প্রথমবার শোনার পরেই মনে হয়েছে এটি যেন চিরকাল এই সিনেমার সাথেই যুক্ত ছিল। গানটি ইতিমধ্যে সুইফটের অফিশিয়াল ওয়েবস্টোরে সিডি সিঙ্গেল হিসেবে অগ্রিম বুকিং শুরু হয়েছে, যেখানে মূল গানের পাশাপাশি অ্যাকুস্টিক ও পিয়ানো সংস্করণও থাকবে। পিক্সার ও ডিজনির বহুল প্রতীক্ষিত অ্যানিমেশন সিনেমা ‘টয় স্টোরি ৫’ আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।