NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৬, ১০:০৫ এএম

তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার

আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। তিন দেশে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা। উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা রয়েছে বৈশ্বিক ক্রীড়া সংস্থাটির।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজক তিন দেশের শিল্পী ছাড়াও শোনা যাচ্ছে কেটি পেরি, ফিউচার, আলানিস মোরিসেটে, মাইকেল বাবলের মতো তারকাদের নাম।

কানাডার অনুষ্ঠানে থাকবেন ভারতীয় শোবিজ স্টার নোরা ফাতেহি।

 

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হবে। ১১ জুন উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। সেই ম্যাচের আগে কলম্বিয়ার তারকা জে বলভিন, একাধিক গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত মেক্সিকোর রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেজান্দ্রো ফের্নান্দেজ পারফর্ম করবেন।

মেক্সিকোর লাতিনো পপ তারকা বেলিন্দা এবং গায়ক-সুরকার লিলা ডাউন্সকেও আনার চেষ্টা চলছে। থাকবেন দক্ষিণ আফ্রিকার গায়ক-সুরকার টাইলা এবং লস অ্যাঞ্জেলেস আজুলেস।

 

এ নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‌‘গোটা বিশ্ব দেখবে উদ্বোধনী মুহূর্তটি। ঠিক সেভাবেই প্রতিযোগিতা শুরু করতে চাই।

মেক্সিকো সিটি দিয়ে শুরু হয়ে টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসেও তা ছড়িয়ে পড়বে। ফুটবল এবং সংস্কৃতির মেলবন্ধন দেখা যাবে।’

 

১২ জুন দ্বিতীয় ম্যাচে খেলবে কানাডা এবং বসনিয়া-হার্জেগোভিনা। সেই ম্যাচে গায়ক মোরিসেটে, বাবল, আলেসিয়া সারা, এলিয়ানা, জেসি রেয়েজ এবং নোরা ফাতেহির পারফর্ম করার কথা।

একই দিনে দ্বিতীয় ম্যাচে আমেরিকা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।

লস অ্যাঞ্জেলেসের সেই ম্যাচে পপ তারকা পেরি থাকবেন। তাঁর সঙ্গে র‌্যাপার ফিউচার, কে-পপ ব্যান্ড ব্ল্যাংকপিংকের লিসা, ব্রাজিলীয় মহাতারকা আনিতা, রেমা এবং তাইলা থাকবেন বলে জানা গেছে।