NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

ইতিহাস গড়লেন শাহিন আফ্রিদি


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৬, ০৯:০৫ এএম

ইতিহাস গড়লেন শাহিন আফ্রিদি

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই নতুন এক কীর্তি গড়েছেন শাহিন শাহ আফ্রিদি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই ২৬ বছর বয়সী পেসার।

ম্যাচের শুরুতেই বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট নিয়ে তিনি এই অর্জনে পৌঁছান। ওই উইকেটই ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তার শততম শিকার।

 

 

এর মাধ্যমে তিনি টুর্নামেন্টের ইতিহাসে ১৯তম বোলার হিসেবে ১০০ উইকেটের ক্লাবে জায়গা করে নেন।

ডব্লিউটিসিতে পাকিস্তানের হয়ে এখন সর্বোচ্চ উইকেটশিকারি শাহিন আফ্রিদি। তালিকায় তার পরেই আছেন নোমান আলী (৯০ উইকেট), এরপর সাজিদ খান (৬৩ উইকেট) এবং নাসিম শাহ (৬০ উইকেট)।