NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৬, ০৯:০৫ এএম

বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার রাস্তায় গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যায় তিনি সচিবালয় থেকে গাড়ি চালিয়ে এক অনুষ্ঠানে যান।

জানা গেছে, প্রধানমন্ত্রীর গন্তব্য ছিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। সেখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন-২০২৬।

 

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক ভিডিওতে দেখা গেছে, বৃষ্টির মধ্যে গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পাশের আসনে বসে আছেন জুবাইদা রহমান।

এ সময় গাড়িটির চারপাশে স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ (এসএসএফ) অন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।