NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি


খবর   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আশরাফ হাকিমি ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে দলটি। 

প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে শেষদিকে চোট পান হাকিমি। যদিও তিনি পুরো ম্যাচ শেষ করেন, পরবর্তী সময় মেডিক্যাল পরীক্ষায় তার হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

ফলে আগামী সপ্তাহে মিউনিখে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে তাকে পাওয়া যাবে না।

 

এটি পিএসজির জন্য বড় দুশ্চিন্তার কারণ, কারণ ডানপ্রান্তের রক্ষণ ও আক্রমণ, দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাকিমি। তার অনুপস্থিতি দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, চলতি মৌসুমে ইনজুরির সঙ্গে লড়াই করেই খেলছেন হাকিমি।

এর আগে অ্যাঙ্কেল ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি।

 

প্রথম লেগে পিএসজি দারুণ লড়াই করে জয় তুলে নিলেও শেষ মুহূর্তে দুই গোল হজম করায় দ্বিতীয় লেগের আগে ব্যবধান খুব একটা নিরাপদ নয়। ফলে মিউনিখে অনুষ্ঠিত ম্যাচটি এখন আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে ফরাসি জায়ান্টদের জন্য।

আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হাকিমির ইনজুরি পিএসজির টানা দ্বিতীয় শিরোপা স্বপ্নে বড় প্রভাব ফেলতে পারে।