NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বাংলাদেশ টেস্ট দলে প্রথমবার তানজিদ ও অমিত


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

বাংলাদেশ টেস্ট দলে প্রথমবার তানজিদ ও অমিত

ওপেনার হিসেবে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিজের জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন তানজিদ হাসান। তবে এখনো টেস্ট অভিষেক হয়নি। 

সেই অপেক্ষা এবার ফুরাতে পারে তানজিদের। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দলে রাখা হয়েছে তাকে।

 

 

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে আছে আরো চমক। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অমিত হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯.৩২ গড়ে ৩৬৫০ রান করা অমিত ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন। 

দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম টেস্ট দলে ফিরেছেন দেড় বছর পর।

এ ছাড়া প্রায় এক বছর পর দলে ঢুকেছেন অফ স্পিনার নাঈম হাসান।

 

দলকে যথারীতি নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। 

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুই ম্যাচ খেলতে আগামী ৩ মে বাংলাদেশে আসবে পাকিস্তান দল।

৮ মে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ টেস্ট ১৬ মে থেকে। 

 

বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।