NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মধ্যপ্রাচ্য সফর সংঘাত নিয়ে কঠোর বার্তা স্টারমারের


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

মধ্যপ্রাচ্য সফর সংঘাত নিয়ে কঠোর বার্তা স্টারমারের

উপসাগরীয় দেশগুলোর সফর শেষ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তার মূল আলোচনা হয়েছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার ‘বাস্তব পরিকল্পনা’ নিয়ে। কারণ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। 

স্টারমার বলেন, ‘এই সংঘাত একটি প্রজন্মকে নির্ধারণ করবে এবং আমাদের এর জবাব দিতে হবে—আমরা শক্তভাবে এর জবাব দেব।

 

তিনি আরো জানান, উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে তিনি ‘সমষ্টিগত আত্মরক্ষা’ বিষয়েও আলোচনা করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরান সতর্ক করেছে, অনুমতি ছাড়া এই প্রণালি অতিক্রমকারী জাহাজে হামলা চালানো হতে পারে, যার ফলে সেখানে জাহাজ চলাচল কমে গেছে।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ডাউনিং স্ট্রিট জানায়, ওই আলোচনায় চলমান যুদ্ধবিরতির পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি বাস্তবসম্মত পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে কথা হয়েছে।

 

ভবিষ্যতের প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্বীকার করেন যে বর্তমান যুদ্ধবিরতি ‘ভঙ্গুর’। তিনি আরো বলেন, হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচলের ওপর কোনো ধরনের বাধা বা নিয়ন্ত্রণ রাখা যাবে না—এটি এই অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির অংশ হতে পারে না।