NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

জ্বালানি ঝুঁকিতে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

জ্বালানি ঝুঁকিতে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে জ্বালানি সরবরাহের ঝুঁকিতে ফিলিপাইনে জাতীয় জ্বালানি ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

মঙ্গলবার প্রেসিডেন্ট ফার্দিনান্দের দেওয়ার একটি নির্বাহী আদেশে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ফলে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ও স্থিতিশীলতার ফলে আসন্ন ঝুঁকির কারণে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হলো।’

তিনি বলেন, ‘বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় গুরুতর বিঘ্ন দেখা দেওয়ায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

দেশটির সরকার আশঙ্কা করছে, ইরান যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক প্রভাব ফেলতে পারে।

ফিলিপাইন মূলত আমদানিকৃত জ্বালানির ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। তাই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। এতে তেলের দাম বেড়েছে এবং সরবরাহ সংকট তৈরি হয়েছে।