NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মার্চ ১৮, ২০২৬ | ৪ চৈত্র ১৪৩২
ব্রেকিং নিউজ
বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে হামলা করায় যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ফাইনালের দুই মাস পর সেনেগালের ‘শিরোপা কেড়ে’ নতুন চ্যাম্পিয়ন ঘোষণা ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব এর খাদ্য বিতরণ পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার প্রণয় ভার্মা কোণঠাসা হয়ে পড়ছেন ট্রাম্প, ডাকে সাড়া দিচ্ছে না যেসব দেশ যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, কড়া বার্তা স্টারমারের
Logo
logo
রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব এর খাদ্য বিতরণ


মশিউর রহমান মজুমদার   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৬, ০৭:০৩ এএম

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব এর খাদ্য বিতরণ

নিউইয়র্ক: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব’র উদ্যোগে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা প্রবাসী কমিউনিটিতে সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন জেএফএম রাসেল (এমজেএফ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মাদাদি সি,সাবেক লায়ন ডিস্ট্রিক্ট গভর্নর আমাদু সি, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মতিউর রহমান, সদ্য বিদায়ী সভাপতি লায়ন রকি আলিয়ান, সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ সাঈদ, সেক্রেটারি লায়ন মোঃ মশিউর রহমান মজুমদার , লায়ন ফাহাদ সোলায়মান , এবং ট্রেজারার লায়ন মাসুদ রানা তপন। 

ক্লাব সভাপতি জেএফএম রাসেল তার বক্তব্যে বলেন, রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই খাদ্য বিতরণের মাধ্যমে আমরা সেই শিক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি, যাতে কমিউনিটির সুবিধা বঞ্চিত মানুষজন ঈদের আনন্দে শামিল হতে পারেন।

সাবেক সভাপতি রকি আলিয়ান বলেন, প্রবাসে থেকেও আমরা আমাদের সামাজিক দায়িত্ব ভুলে যাই না। এ ধরনের উদ্যোগ আমাদের কমিউনিটির ঐক্যকে আরও শক্তিশালী করবে।

সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ তার বক্তব্যে বলেন, মানবসেবাই লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য। আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।

ক্লাব সেক্রেটারি মোঃ মশিউর রহমান মজুমদার বলেন, এই আয়োজন সফল করতে ক্লাব সদস্যরা আন্তরিকভাবে কাজ করেছেন। কমিউনিটির সহযোগিতাই আমাদের শক্তি, ২০২৫-২০২৬ সালে
লায়ন্স ক্লাব মানবসেবায় ৬০টিরও বেশি কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছেন।

ট্রেজারার মাসুদ রানা তপন বলেন, সচ্ছলদের সহায়তায় আমরা প্রবাসীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই ধারাবাহিকতা বজায় থাকবে।

অনুষ্ঠানের কনভেনিং কমিটির চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম বলেন, রমজানের এই পবিত্র সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

কনভেনর মোহাম্মদ কামরুজ্জমান বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া এবং ঈদের আনন্দ ভাগাভাগি করা।”

সদস্য সচিব অনিক রাজ বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কর্মসূচি সফল হয়েছে। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।

অনুষ্ঠানে সহ- কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন আবদুর রশিদ বাবু, প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন লায়ন জাহিদ আলম। সমন্বয়ক হিসেবে ছিলেন লায়ন হাসান জিলানি (এমজেএফ) এবং সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন মোঃ রুহুল আমিন, লায়ন কামরুল মজুমদার, লায়ন এএসএম উদ্দিন এবং লায়ন মঈনুদ্দিন তুহিন।

এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এএফএম জামান, লায়ন জাহাঙ্গীর আলম জয়, লায়ন মিজানুর রহমান, লায়ন তরিকুল ইসলাম মিঠু, লায়ন মোহাম্মদ খান (ডিউক), লায়ন রফিকুল ইসলাম ডালিম, লায়ন সৈয়দ কিবরিয়া, লায়ন এহসানুল হক বাবুল, লায়ন নার্গিস রহমান, লায়ন কাজী নাহার, লায়ন মোহাম্মদ সুমন মাহমুদ প্রমুখ।