NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন জানিয়েছে, মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে এ অভিনন্দন জানিয়েছেন পুতিন। 

মোজতবার প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার বাবার কাজ ‘মর্যাদার সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠোর পরীক্ষার মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন। 

পুতিন আরও বলেন, তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে মস্কো।

একই সঙ্গে ইরানের প্রতি অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি নিশ্চিত করা হবে।