NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘সম্পর্ক আগের মতো নেই’, ইরানে হামলার সমর্থন না করায় স্টারমারকে ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

‘সম্পর্ক আগের মতো নেই’, ইরানে হামলার সমর্থন না করায় স্টারমারকে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক হামলায় যুক্তরাজ্য সরাসরি সমর্থন না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর আবারও ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, ‘আমাদের সম্পর্ক আগের মতো নেই—এটা খুবই দুঃখজনক।’

স্টারমার ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সমালোচনা করে বলেন, যুক্তরাজ্য ‘আকাশপথে সরকার পরিবর্তনে’ বিশ্বাস করে না। তিনি ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে আক্রমণ পরিচালনার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন।

 

তবে তিনি জানান, উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে মিত্র দেশ ও বাহিনীকে রক্ষার জন্য প্রতিরক্ষামূলক পদক্ষেপে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে।

দ্য সান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্টারমারের অবস্থানের সঙ্গে ফ্রান্সের সমর্থনের তুলনা করেন এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সমর্থনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘তিনি (স্টারমার) সহায়ক হননি। যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা আশা করিনি।

 

সোমবার হাউস অব কমন্সে স্টারমার যুক্তরাষ্ট্রের তেহরান অভিযান এবং এর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। যদিও অতীতে অস্থির মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক বজায় রাখার দক্ষতার জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন, তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে।