NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপসাগরীয় ৩ দেশের মন্ত্রীর ফোনালাপ


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপসাগরীয় ৩ দেশের মন্ত্রীর ফোনালাপ

কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি এবং বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। 

আজ সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমি কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রীর ফোনকল পেয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় মূলত ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।

 

ড. খলিলুর রহমান জানান, সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এবং বিদেশে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।