NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর ‘খুবই বিরক্ত’ ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম

ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর ‘খুবই বিরক্ত’ ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে ডিয়েগো গার্সিয়া বিমানঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর ‘খুবই বিরক্ত’ হয়েছেন। ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।

শুরুতে ব্রিটেন তাদের ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে বিমান হামলা চালানোর অনুমতি দেয়নি। তবে স্টারমার রবিবার সন্ধ্যায় জানান, ইরানের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেকোনো ‘প্রতিরক্ষামূলক হামলা’ চালাতে চাইলে সে ক্ষেত্রে ঘাঁটি ব্যবহারের অনুরোধ তিনি মেনে নেবেন।

 

ব্রিটিশ পত্রিকাটিকে সোমবার ট্রাম্প বলেন, স্টারমারের সিদ্ধান্ত বদলাতে ‘অনেক বেশি সময়’ লেগেছে।

তিনি দ্য টেলিগ্রাফকে আরো বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে সম্ভবত এমন ঘটনা আগে কখনো ঘটেনি। মনে হচ্ছে তিনি বিষয়টির বৈধতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।’