NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে কী?


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে কী?

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় অভিনেতা শুটিংয়ের কাজে নেপালে ছিলেন। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পোস্টে তিনি জানান, খবরটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। শিগগিরই তিনি দেশে ফিরছেন বলেও জানান। 

 

ইকরার মৃত্যুর ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়ে।

শোনা যাচ্ছে, দাম্পত্য জীবনে তাদের মনোমালিন্য চলছিল।

 

ঘটনার এক দিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জাহের আলভী। সেখানে তিনি লিখেছিলেন, ‘ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না।’

পোস্টটির মন্তব্যে ইকরাও প্রতিক্রিয়া জানান। পোস্টটির এক মন্তব্যে ইকরা লেখেন, ‘অভিনন্দন! ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মিলে না।

ভুল স্বীকার করতে পারলা! আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাটছ কেন!’ 

 

এই পোস্ট ও মন্তব্যকে ঘিরেই নেটিজেনদের মধ্যে নানা ব্যাখ্যা তৈরি হয়েছে।

এদিকে নেপালে সহকর্মী ইফফাত তিথির সঙ্গে একটি ছবি পোস্ট করে আলভীর জন্মদিনের শুভেচ্ছা জানানোর ঘটনাও আলোচনায় এসেছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ এই ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন।

উল্লেখ্য, ভালোবেসে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।