NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

টিউলিপকে গ্রেফতারে ‘রেড নোটিশ’ জারির আদেশ


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

টিউলিপকে গ্রেফতারে ‘রেড নোটিশ’ জারির আদেশ

অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে মামলায় ব্রিটিশ এমপি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।

 

আবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাটের দখল নেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদুক। তবে মামলা দায়েরের আগেই  টিউলিপ দেশত্যাগ করেন। সেই সঙ্গে মামলার আলামত বিনষ্ট করার চেষ্টাও করছেন।

সেজন্য তাকে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

 

বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত টিউলিপ সিদ্দিককে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে 'রেড নোটিশ' জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে দুদুক। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার ‘রেড নোটিশ’ জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে আদালত।