NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়ার পর ভারতের সামনে যে সমীকরণ


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়ার পর ভারতের সামনে যে সমীকরণ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দুই দলের দেখা মিলে গেছে। এবার বাকি আছে আরও দুই দল, আগামী ৪ ম্যাচ থেকে যা নির্ধারিত হয়ে যাবে। ১ নম্বর গ্রুপ থেকে ভারত আছে লড়াইয়ে, তাদের সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে যেতে হলে মেলাতে হবে সমীকরণ। 

সুপার এইটের গ্রুপ ১ এর হিসাবটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ার পরই ভারত আশা দেখতে শুরু করেছে। কারণ এবার যে আর কোনো নেট রান রেটের মারপ্যাঁচ নেই, হিসাবটা একেবারে সোজা।

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ভারতের চাওয়া একটাই থাকবে, সেটা হলো জয়। গ্রুপ থেকে সেমিফাইনালে যেতে ভারতের প্রতিদ্বন্দ্বিতা করছে যারা, সেই ওয়েস্ট ইন্ডিজই তাদের প্রতিপক্ষ। তাই অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকার আর কোনো দরকারই নেই। 

ভারত আর ওয়েস্ট ইন্ডিজ, দুই দলের পয়েন্টই সমান, ২ করে। যার ফলে শেষ ম্যাচে যে জিতবে, সেই দলই চলে যাবে সেমিফাইনালে। ম্যাচটা তাই কার্যত কোয়ার্টার ফাইনাল বনে গেছে।

তবে একটা বিপদ হতে পারে ভারতের। যদি কলকাতার ইডেন গার্ডেন্সে রোববার সন্ধ্যায় বৃষ্টি নামে ঝমঝমিয়ে, আর ম্যাচটা পরিত্যক্ত হয়। 

কারণ নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ঢের পিছিয়ে আছে ভারত। ক্যারিবীয়দের নেট রান রেট যেখানে +১.৭৯১, সেখানে ভারতের নেট রান রেট -০.১০। যার ফলে শেষ ম্যাচটা কোনো কারণে বাতিল হয়ে গেলে কপাল পুড়বে ভারতের। 

সেজন্যে স্বাগতিকরা চাইবে যে করেই হোক ম্যাচটা যেন মাঠে গড়ায়। আর নিজেরা খেলে ম্যাচটা জিততে পারে।