NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে ‘যেকোনো উপায়ে’ বিরত রাখবে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে ‘যেকোনো উপায়ে’ বিরত রাখবে যুক্তরাষ্ট্র

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বুধবার সতর্ক করে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে যুক্তরাষ্ট্র ‘যেকোনো উপায়ে’ বিরত রাখবে।

প্যারিসে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্র দিয়ে তারা কী করবে সে বিষয়ে তারা খুবই স্পষ্ট ছিল। এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।’

তিনি আরো বলেন, ‘সুতরাং যেকোনো উপায়ে আমরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের অগ্রযাত্রা থামাব, তাকে নিবৃত্ত করব।

 

জেনেভায় মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনা করেন, যার লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ এড়ানো।

আলোচনার পর ইরান জানায়, সংঘাত এড়াতে একটি চুক্তির জন্য তারা ‘নির্দেশনামূলক নীতিমালা’তে একমত হয়েছে।

তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, তেহরান এখনো ওয়াশিংটনের সব ‘রেড লাইন’ মেনে নেয়নি।