NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

প্রতিষ্ঠিত এনজিও নিষিদ্ধ করে ‘অনুগত’দের অনুমোদন ইসরায়েলের


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

প্রতিষ্ঠিত এনজিও নিষিদ্ধ করে ‘অনুগত’দের অনুমোদন ইসরায়েলের

দ্য নিউ হিউম্যানিটারিয়ান-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় দীর্ঘদিন ধরে কাজ করা প্রতিষ্ঠিত মানবিক সংস্থাগুলোর বদলে ইসরায়েল রাজনৈতিকভাবে ‘অনুগত’ ও কম পরিচিত নতুন কিছু সংস্থাকে অনুমোদন দিচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের নতুন নিবন্ধন আইনের শর্ত মানতে অস্বীকৃতি জানানোয় গাজায় কার্যরত ৩৭টি ত্রাণ সংস্থা— যার মধ্যে জাতিসংঘের বাইরে প্রায় সব সুপরিচিত আন্তর্জাতিক এনজিও রয়েছে, তারা নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তাদের পরিবর্তে নতুন শর্ত মেনে নেওয়া প্রায় দুই ডজন সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে।

অনুসন্ধানে অংশ নেওয়া ত্রাণকর্মী ও আইন বিশেষজ্ঞরা বলেন, এটি গাজার মানবিক কাঠামো পুনর্গঠনের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থাগুলোকে পাশ কাটিয়ে এমন একটি সমান্তরাল ত্রাণব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যা ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

 

নিষেধাজ্ঞার মুখে থাকা সংস্থাগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে কাজ করা মানবিক সংগঠনগুলো—মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ), নরওয়েজ রিফিউজি কাউন্সিল, মার্সি কর্পস, ফিলিস্তিনিদের জন্য মেডিক্যাল এইড, অক্সফাম এবং আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি; যারা ১৯৪৮ সাল থেকে গাজায় কাজ করে আসছে।