NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

পঞ্চগড়-১ আসনে সারজিস আলম হেরেছেন ৮ হাজার ভোটে


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

পঞ্চগড়-১ আসনে সারজিস আলম হেরেছেন ৮ হাজার ভোটে

জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলম পরাজিত হয়েছেন। এ আসনে ধানের শীষ প্রতীকে ৮ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ নাওশাদ জমির।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, পঞ্চগড়-১ আসনের মোট ১৫৬টি ভোটকেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

 

ইসির ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। অন্যদিকে, শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

ফলাফলে দেখা যায়, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ১২০। এই ব্যবধানে বিএনপির প্রার্থী মোহাম্মদ নাওশাদ জমির বিজয়ী হন।