NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মান্নার নিজস্ব একটা ভাষা ছিল: সোহেল রানা


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

মান্নার নিজস্ব একটা ভাষা ছিল: সোহেল রানা

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা। সম্প্রতি এক পডকাস্টে তিনি প্রয়াত চিত্রনায়ক মান্নার ভূয়সী প্রশংসা করেন। আলাপের এক পর্যায়ে দেশীয় চলচ্চিত্রের বর্তমান সুপারস্টার শাকিব খানের কথাও উঠে আসে।  

সোহেল রানার মতে, জীবিত অবস্থায় চলচ্চিত্রে মান্নার একক আধিপত্য ছিল। এমনকি সেই সময়ে তার সঙ্গে পাল্লা দিয়ে ওপরে ওঠা যেকোনো নায়কের জন্যই কঠিন ছিল বলে মন্তব্য করেন তিনি। 

মান্নাকে নিয়ে সোহেল রানার ভাষ্য, ‘চলচ্চিত্র অঙ্গনে মান্নার নিজস্ব একটা ভাষা ছিল। টাঙ্গাইল তথা ময়মনসিংহ অঞ্চলের রেশ ছিল তার কথায়। এ ভাষা মান্নার কণ্ঠে মানিয়ে যেত। এটা দর্শক পছন্দ করতেন। যেটা অন্য কারো ছিল না। পুরো দেশেই সে তার ভাষাকে পপুলার করেছে। এমন ঘটনা ঢালিউডে খুবই কম।’ 

প্রয়াত চিত্রনায়কের অভিনয়ের প্রশংসা করে সোহেল রানা বলেন, ‘মান্নার অভিনয়টা ছিল সব সময়ই ভিন্ন। অভিনয়ের দক্ষতা তার মধ্যে যেমন ছিল, তেমনি যেকোনো চরিত্রে সহজে মানিয়ে যেতেন। দর্শকদের তিনি কবজায় রাখতে পারতেন।’ 

 

 

মান্নার সময় সিনেমায় সকল দর্শকই মান্নাকে পছন্দ করত উল্লেখ করে অভিনেতা আরও বলেন, ‘আমাদের সময় কিন্তু দেখা গেছে; দু-একজন আমাদের পক্ষে বলতেন, আবার কেউ আমাদের রাজ্জাকের বিপক্ষে বলতেন। কিন্তু মান্না যখন ছিলেন, তখন দর্শকেরা শুধু মান্নার কথা বলতেন। মান্নার বিপরীতে কেউ কথা বলতেন না।’ 

ঢালিউডে বর্তমানে শাকিবের জনপ্রিয়তাও ঠিক মান্নার মতোই জানিয়ে এই কিংবদন্তি অভিনেতার ভাষ্য, ‘মান্নার মতোই এখন শাকিবের কাছাকাছি কেউ নেই। শাকিব আনপ্যারালাল। মান্না মানেই একটা সময় ছিল সিনেমা হিট। যে কারণে প্রযোজকেরা তাকে নিয়ে লগ্নি করতে ভরসা পেতেন। এখন শাকিবের সিনেমায় লগ্নি করতে এই ভরসা পান।’ 

এর আগে এক সাক্ষাৎকারে শাকিবও জ্যেষ্ঠ এই অভিনেতার সুরেই মান্নাকে প্রশংসায় ভাসিয়েছিলেন।  ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মান্না।  মৃত্যুর ১৭ বছর পেরিয়ে গেলেও এখনো তার দর্শকপ্রিয়তা যেন আগের মতোই আছে।