NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে আলোচনা যেন থামছেই না। ব্যক্তিগত জীবন, বিদেশ সফর কিংবা নানা গুঞ্জন—সব মিলিয়ে প্রায়ই শিরোনামে থাকছেন তিনি। এসব প্রসঙ্গে এবার প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী।

সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বুবলী।

সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে চলমান আলোচনা অর্থাৎ তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানান, কিছু স্পর্শকাতর বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলার জন্য সঠিক সময় আর উপযুক্ত পরিবেশ প্রয়োজন।

 

বুবলী বলেন, ‘এসব বিষয় খুবই ব্যক্তিগত এবং স্পর্শকাতর। শান্ত ও স্বাভাবিক পরিবেশেই এ ধরনের স্পর্শকাতর বিষয়ে কথা বলা উচিত। যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এসব নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়েই বলব।

’ 

 

এদিকে, চিত্রনায়ক শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশ যাত্রা নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে বেশ সতর্ক ছিলেন অভিনেত্রী। 

তিনি বলেন, প্রতিটি বিষয়েরই একটি সময় ও জায়গা আছে। একটি আনন্দঘন লঞ্চিং অনুষ্ঠানে এমন স্পর্শকাতর প্রসঙ্গ নিয়ে কথা বলা তিনি সমীচীন মনে করেন না।

সবশেষে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বুবলী বলেন, ‘দর্শকদের জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক।

তবে একজন শিল্পী হিসেবে তার প্রত্যাশা—সম্মান বজায় রেখে যেন শিল্পী ও তাদের ব্যক্তিগত বিষয়গুলো উপস্থাপন করা হয়।’