NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

প্রকাশ হলো ‘প্রিন্স’ শাকিবের ফার্স্ট লুক


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

প্রকাশ হলো ‘প্রিন্স’ শাকিবের ফার্স্ট লুক

১৬ সেকেন্ডের একটি মোশন ফার্স্ট লুক! গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো বিজিএম! সেখানে মুখভর্তি দাড়ি, লম্বা চুলে চোখে সানগ্লাস, হাতে ধরে আছেন একেবারে ইউনিক ডিজাইনের বড় মিউজিক্যাল বন্দুক! পরনে কালো গাউন, মারকাটারি অ্যাকশন লুক! বলছিলাম, আসন্ন ঈদে মুক্তি টার্গেট করে প্রকাশিত ‘প্রিন্স’ ছবি ফার্স্ট লুক মোশন লুকে শাকিব খানের ঝলকের কথা। 

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত এই ফার্স্ট লুকে নজর কেড়েছেন এই মেগাস্টার। এর মাধ্যমে সিনেমার শাকিবের চরিত্রের শক্ত ইঙ্গিত পাওয়া গেল। বোঝা গেল, তিনি একজন গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন।

একই সঙ্গে মোশন লুক ইঙ্গিত দিচ্ছে, এযাবৎ কালের অন্যতম বড় আয়োজনের অ্যাকশন ছবি হতে যাচ্ছে ‘প্রিন্স’। 

 

 

প্রকাশিত লুক সোশ্যাল মিডিয়াতে ছেড়ে এর ক্যাপশনে সংশ্লিষ্টরা বলছেন, ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ লুকটি উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।  শিরিন সুলতানার প্রযোজনায়, ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ ছবির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে।

বর্তমানে বাকি কাজ শেষ করার জোর চেষ্টা চালাচ্ছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। 

 

‘প্রিন্স’ ছবি ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এতে শাকিব ছাড়াও আরো অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, সাবিলা নূর। আরো আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।

 

 

 

শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর! তবে নির্মাতা হায়াত আগেই পরিষ্কার করেন, তারা যে গল্প ‘প্রিন্স’ নির্মাণ করছেন সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়। এটা শ্রেফ গুজব ছাড়া কিছু নয়। তিনি বলেন, ‘এটি বড় আয়োজনের কমার্শিয়াল ছবি।’