NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক কে হবেন, জানালেন পন্টিং


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক কে হবেন, জানালেন পন্টিং

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মাই হতে পারেন সর্বোচ্চ রান সংগ্রাহক, এমনই ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। তার মতে, অভিষেক শুধু ম্যাচ-উইনারই নন, পুরো টুর্নামেন্টের ভাগ্য গড়ে দেওয়ার মতো সামর্থ্যও রাখেন।

আইসিসি রিভিউ অনুষ্ঠানে পন্টিং বলেন, আন্তর্জাতিক বড় মঞ্চে অভিষেকের তুলনামূলক কম অভিজ্ঞতাই তার জন্য আশীর্বাদ হতে পারে। এতে করে তিনি আরো ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারবেন, যা টি-টোয়েন্টি ফরম্যাটে বড় পার্থক্য গড়ে দেয়।

 

পন্টিংয়ের ভাষায়, ‘অভিষেক একজন স্টার। সে চাইলে এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারে, এমনকি প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও। আমি তাকে সেই মানের ক্রিকেটার হিসেবেই দেখি। যদি সে পারফর্ম করে, তাহলে ভারতকে হারানো খুব কঠিন হবে।

আর যদি না করে, তাহলে ভারতও অন্য যে কোনো দলের মতোই ঝুঁকির মধ্যে থাকবে।’

 

২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য অভিষেক শর্মা ইতোমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের জাত চেনাচ্ছেন। এখন পর্যন্ত ৩৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি করেছেন ১,২৬৭ রান, স্ট্রাইক রেট প্রায় ১৯৫, যা তার বিধ্বংসী ব্যাটিংয়েরই প্রমাণ।


 

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ থাকাকালে অভিষেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে পন্টিং বলেন, অল্প বয়সেই তার ভেতরে ‘বিশেষ কিছু’ দেখা গিয়েছিল।

সেই সম্ভাবনাই এখন বিশ্বমঞ্চে বাস্তব রূপ নিতে যাচ্ছে বলে মনে করেন তিনি।

 

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচে ১৮২ রান করে দারুণ ফর্মে রয়েছেন অভিষেক।