NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন। সিলেট থেকেই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর এ তথ্য জানিয়েছেন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, তারেক রহমান পুণ্যভূমি হিসেবে খ্যাত সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন।

এরপর দেশের বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান।

 

গত শনিবার ঢাকায় একটি হোটেলে তারেক রহমান জানিয়েছেন, বিএনপি ২২ জানুয়ারি থেকে তাদের দলের পরিকল্পিত কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করবে।

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। এর পরের দিন ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবে।