NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

স্থগিত বিপিএলের ম্যাচ দুটি কবে হবে, জানাল বিসিবি


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

স্থগিত বিপিএলের ম্যাচ দুটি কবে হবে, জানাল বিসিবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। তার বিদায়ে বাংলাদেশ কাঁদছে। মহান নেত্রী বেগম জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ ডিসেম্বর মঙ্গলবার সিলেটে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করে বিসিবি।

প্রথমে জানায়, বডিলি শিফট হয়ে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আজ। বিপিএলের সূচিতে ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ ছিল না। দিনের প্রথম ম্যাচ দুপুর ১টার পরিবর্তে বেলা ৩টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টার বদলে রাত ৭টা ৪৫ মিনিটে শুরু হবে বলে জানিয়েছিল বিসিবি। প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স মুখোমুখি হওয়ার কথা ছিল।

কিন্তু দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিসিবি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজকের স্থগিত হওয়া ম্যাচ দুটি হবে আগামী ৪ জানুয়ারি। তার মানে, বিপিএলের সিলেটপর্ব শেষ হবে ৫ জানুয়ারি।