NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

গণভোট প্রচার কার্যক্রম বুধবার পর্যন্ত স্থগিত


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

গণভোট প্রচার কার্যক্রম বুধবার পর্যন্ত স্থগিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশব্যাপী চলমান গণভোটের সব ধরনের প্রচার কার্যক্রম বুধবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর)  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন।

 

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদানের প্রতি সম্মান জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শোকের এই সময়ে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রচারণা চালানো সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

আলী রীয়াজ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমরা আগামী কাল পর্যন্ত গণভোট নিয়ে সরকারের প্রচারণামূলক কার্যক্রম স্থগিত রাখতে বলেছি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট উপলক্ষে সারা দেশে প্রচারণামূলক কাজ করছে সরকার।

ইতিমধ্যে প্রচারণামূলক ভোটের গাড়ি যাত্রা শুরু করেছে। একাধিক মন্ত্রণালয় বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছে।

 


 

এসব প্রচারণামূলক কাজ মঙ্গলবার ও বুধবার স্থগিত থাকবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা আগামীকাল দেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ।

 

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার, বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন।