NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ই-টিকিট চালু হচ্ছে রাজধানীর লোকাল বাসে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৭ এএম

>
ই-টিকিট চালু হচ্ছে রাজধানীর লোকাল বাসে

পরীক্ষামূলকভাবে রাজধানীর লোকাল বাসে চালু হচ্ছে ই-টিকিট ব্যবস্থা। প্রাথমিকভাবে পাঁচটি কোম্পানির বাসে এ ব্যবস্থা চালু হচ্ছে। এটি চালু হলে যাত্রীরা বাসের ভেতরে টাকা দিয়ে কন্ডাক্টরের কাছে থাকা মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। 

টিকিটের গায়ে যাত্রার বিবরণ থেকে টাকার পরিমাণ সবই উল্লেখ থাকবে। এতে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না। 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহর উদ্যোগে ই-টিকিট ব্যবস্থা চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চুক্তি সই করা হয়েছে। 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে ই-টিকিটিং সহযোগী প্রতিষ্ঠান যাত্রী সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় পাইলট প্রকল্প হিসেবে প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, অছিম পরিবহন, নূর-ই মক্কা পরিবহন ও বসুমতির বাসে ই-টিকিট সুবিধা চালু হবে। 

পরীক্ষামূলকভাবে এ পাঁচটি পরিবহন কোম্পানির লোকাল বাসে ২০ সেপ্টেম্বর থেকে ই-টিকিট ব্যবস্থা চালু হচ্ছে। পর্যায়ক্রমে সব বাসে এ ব্যবস্থা চালু করা হবে।