NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

১৮ কেজি ওজন ঝরিয়ে ফেললেন রণদ্বীপ হুদা


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৭:০৮ পিএম

>
১৮ কেজি ওজন ঝরিয়ে ফেললেন রণদ্বীপ হুদা

ছবির জন্য ১৮ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন রণদ্বীপ হুদা। বলিউডের পরবর্তী বায়োপিক ‘স্বতন্ত্র বীর সাভরকর’ এর মুক্তিযোদ্ধা বীর বিনায়ক দামোদর সাভরকরের ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমার পর্দায় বাস্তবের সাভারকরকে ফুটিয়ে তুলতেই নিজেকে নতুনভাবে গড়তে ব্যস্ত ‘হাইওয়ে’ অভিনেতা।

কী করে পারলেন এই অসম্ভবকে সম্ভব করতে?

এক সাক্ষাৎকারে তিনি জানান, কেবল সবল-সুঠাম নন, তিনি যে রীতিমতো ‘ডানপিটে’! জানালেন, এখনও নিয়মিত খেলাধুলা করেন, নিজেকে সহজাত ক্রীড়াবিদ বলে পরিচয় দেন, তাই তার পক্ষে হঠাৎ ওজন কমিয়ে ফেলা কোনো ব্যাপার নয় বলেই জানান।

অভিনেতার কথায়, ‘আমি আমার জীবনযাত্রা ইচ্ছেমতো বদলে ফেলতে পারি। চেহারা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করি, তার মূল কারণ আমি সহজাতভাবে একজন ক্রীড়াবিদ। আমি মনে করি, শরীর সবসময় সক্রিয় থাকা উচিত। কারণ সেটিই আপনি। আপনার শরীরই এক মাত্র যন্ত্র, যা আপনার মালিক।’

ছোটবেলায় স্কুলে নাটক করতেন। ঘোড়ায় চড়তেন। খেলাধুলা করতেন। আর এখনও তা-ই করছেন বলে জানান ‘স্বতন্ত্র বীর সাভরকর’-এর অভিনেতা। তার কাছে পুরোটাই আনন্দের। সহাস্যে জানান, প্যাশন তার আছে, যেকোনো চরিত্রে খাপ খাইয়ে নেওয়া তার বা হাতের খেল।