NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভেনেজুয়েলায় নতুন আইন পাশ: মার্কিন অবরোধ সমর্থনকারীদের জন্য কঠোর শাস্তির বিধান


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

ভেনেজুয়েলায় নতুন আইন পাশ: মার্কিন অবরোধ সমর্থনকারীদের জন্য কঠোর শাস্তির বিধান

অবরোধ এবং জলদস্যুতা সংক্রান্ত কার্যকলাপে সহায়তাকারী বা অর্থায়নকারী ব্যক্তিদের জন্য কঠোর শাস্তির বিধান রেখে আইন পাশ করেছে ভেনেজুয়েলা। যার মধ্যে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড অন্তর্ভুক্ত আছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সাথে সম্পর্কিত তেল ট্যাংকার আটক করার পর এই আইনটি পাশ করা হয়। 

দেশটির প্রেসিডেন্ট  নিকোলাস মাদুরোর সরকার এই কাজকে জলদস্যুতার আইনবিরোধী কাজ বলে নিন্দা করেছে।

মাদুরোর নিয়ন্ত্রিত দল, জাতীয় পরিষদে আইনটি উপস্থাপনের সময় আইনপ্রণেতা জিউসেপ্পে আলেসান্দ্রেলো বলেন, ‘এই আইনটি জাতীয় অর্থনীতি রক্ষা করতে এবং জনগণের জীবনযাত্রার মান খারাপ হওয়া থেকে বাঁচাবে।’

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র দফায় দফায় আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে। তার মধ্যে ল্যাতিন আমেরিকায় বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে, তেলের ট্যাংকার জব্দ করেছে, কথিত মাদক পাচারকারী নৌকাগুলোর উপর সামরিক হামলায় কয়েক ডজন লোককে হত্যা করেছে এবং ভেনেজুয়েলায় স্থল হামলার হুমকি দিয়েছে।

 

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় তেল ট্যাংকার আটকের মতো কাজের বৈধতা নিয়ে বিতর্ক রয়েছে। এছাড়া  কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে হামলার ঘটনাও ব্যাপকভাবে অবৈধ বলে বিবেচিত হয়।

এদিকে, মঙ্গলবার জাতিসংঘে ভেনেজুয়েলার প্রতিনিধি স্যামুয়েল মনকাডা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) এক বৈঠকে বলেন, ‘আমরা এমন একটি শক্তির উপস্থিতিতে রয়েছি যারা আন্তর্জাতিক আইনের বাইরে কাজ করে, ভেনেজুয়েলার নাগরিকদের আমাদের দেশ ছেড়ে চলে যাওয়ার এবং দেশ অন্যের হাতে তুলে দেওয়ার দাবি করছে।

তবে, চীন ও রাশিয়া সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে।

এর আগে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত করতে এবং ভেনেজুয়েলার বিশাল তেল মজুদের নিয়ন্ত্রণ দখল করতে চাইছে, যেগুলো ট্রাম্প প্রশাসনের সদস্যরা মিথ্যাভাবে দাবি করেছেন যে তা যুক্তরাষ্ট্রের।