NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

অবশেষে শিশু সাজিদ জীবিত উদ্ধার


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

অবশেষে শিশু সাজিদ জীবিত উদ্ধার

রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য পরীক্ষা চলছে। 

তাজুল ইসলাম চৌধুরী জানান, ৩৩ ঘণ্টার অভিযান শেষে কূপের ৫০ ফুট গভীরে থেকে শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পরপরই শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। 

শিশুটি জীবিত রয়েছে কিনা-এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিশু সাজিদ বেঁচে আছেন কিনা সেটা চিকিৎসক জানাবেন। এই বিষয়ে আরও পরে তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ ব্রিফিং করার কথা জানিয়েছেন।