NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

প্রথম ক্রিকেটার হিসেবে রাসেলের বিশ্ব রেকর্ড


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

প্রথম ক্রিকেটার হিসেবে রাসেলের বিশ্ব রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল টি-টোয়েন্টিতে গড়েছেন বিশ্ব রেকর্ড। 

শুক্রবার (৫ ডিসেম্বর) আইএল টি-টোয়েন্টিতে তিনি প্রথম ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান, ৫০০ উইকেট এবং ৫০০ ছক্কার মালিক হলেন। আইপিএল থেকে সম্প্রতি খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই অলরাউন্ডার।

শুক্রবার (৫ ডিসেম্বর) আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৫০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাসেল। যা তাকে এই বিরল রেকর্ডের চূড়ায় পৌঁছে দেয়। ৫৭৬তম টি-টোয়েন্টি ম্যাচে রাসেলের ক্যারিয়ার পরিসংখ্যান- রান করেছেন ৯ হাজার ৪৯৬, উইকেট শিকার করেছেন ৫০০ এবং ছক্কা মেরেছেন ৭৭২টি।

টি-টোয়েন্টি ক্রিকেটে আলাদাভাবে এই তিনটি মাইলফলক অনেকেই ছুঁয়েছেন, কিন্তু সবকটি তালিকায় রাসেলই একমাত্র ব্যক্তি। বর্তমানে এ পর্যন্ত ১২৬ জন ক্রিকেটার ৫ হাজার বা তার বেশি রান করেছেন, ৬ জন বোলারের ঝুলিতে রয়েছে ৫০০ বা তার বেশি উইকেট এবং ১০ জন ক্রিকেটার ৫০০টি বা তার বেশি ছক্কা মেরেছেন।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এই তিনটি মাইলফলক স্পর্শ করা একমাত্র ক্রিকেটার আন্দ্রে রাসেল। 

গত জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই তারকাকে আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন।