NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

খালেদা জিয়ার খোঁজ নিতে আবারও এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

খালেদা জিয়ার খোঁজ নিতে আবারও এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে ও খোঁজখবর নিতে ধানমণ্ডির পৈতৃক বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টা ২২ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। 

এর আগে আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জুবাইদা রহমানকে বহনকারী বিমানটি। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লন্ডনের হি‌থ্রো বিমানবন্দরে একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন তিনি।

 

 

এরপর আজ সকাল ১১টা ৫৪ মিনিটের দিকে বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।