NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

লংকান প্রিমিয়ার লিগ শুরুর নতুন তারিখ ঘোষণা


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

লংকান প্রিমিয়ার লিগ শুরুর নতুন তারিখ ঘোষণা

চলতি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসর। কিন্তু বিভিন্ন কারণে টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। 

আজ নতুন তারিখ ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসলসি)। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এলপিএল অনুষ্ঠিত হবে।

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ ভারত-শ্রীলংকা। তাই ‘হোস্ট ভেন্যু’গুলোকে আগে থেকেই প্রস্তুত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।