NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হলেন নাঈম


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ এএম

১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হলেন নাঈম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম চলছে। নিলামে ১ কোটি ১০ লাখ টাকায় ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়েলস। 

নাঈমের জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছে সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়টা হয়েছে চট্টগ্রাম রয়্যালসের। তিন দলের লড়াইয়ে জিতেছে তারা। ১ কোটি ১০ লাখ টাকায় তারা দলে নিয়েছে ওপেনার মোহাম্মদ নাঈমকে।

গত আসরের প্রায় ১৪৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মোহাম্মদ নাঈম। 

৭০ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে ‘এ’ ক্যাটাগরি থাকা অন্য ক্রিকেটার লিটন কুমার দাসকে। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক গত আসরে ছিলেন ঢাকা ক্যাপিটালসে।

নাঈম ও লিটনের নিলামের পর ‘বি’ ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয়েছিল মাহমুদউল্লাহর নাম। কিন্তু তাকে কিনতে আগ্রহ দেখায়নি ৬ ফ্র্যাঞ্চাইজির কেউ। অবিক্রিত থেকেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও। দুজনের ভিত্তিমূল্যই ছিল ৩৫ লাখ টাকা।

তবে অবিক্রিত ক্রিকেটারদের পরে আবার নিলামে তোলা হবে। তবে তখন তাদের তোলা হবে ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে।