NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিল হুথি


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিল হুথি

ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইয়েমেনের হুথি পরিচালিত একটি আদালত। হুথি-চালিত গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

সাবা সংবাদ সংস্থার প্রতিবেদন মতে, দ্য স্পেশালাইজড ক্রিমিনাল কোর্ট নামে রাজধানী সানার একটি আদালত ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত একটি গুপ্তচর নেটওয়ার্কে অংশ নেওয়া’র অভিযোগে এসব ব্যক্তিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে। 

একই মামলায় একজন পুরুষ ও একজন নারীকে ১০ বছরের কারাদণ্ড এবং আরও একজনকে খালাস দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী আব্দুল বাসিত গাজী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ২০২৪–২০২৫ সময়কালে শত্রু দেশগুলোর সঙ্গে যোগাযোগ, মোসাদসহ বিদেশি গোয়েন্দা সংস্থার নির্দেশে তথ্য সংগ্রহ, নাগরিকদের উসকানি ও শত্রুকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে বিভিন্ন সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলা হয়, যার কারণে প্রাণহানি ও বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে।

সম্প্রতি ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাবি ইসরাইলি হামলায় নিহত হওয়ার পর দেশে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার অভিযান আরও জোরদার করা হয়েছে।