NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মিরপুরে ২ ইনিংসে ১০ রানও করতে পারলেন না শান্ত


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

মিরপুরে ২ ইনিংসে ১০ রানও করতে পারলেন না শান্ত

আগের ম্যাচেই সেঞ্চুরি আছে। তবে মিরপুর টেস্টে নাজমুল হোসেন শান্ত দুই অঙ্ক ছুঁতে পারলেন না এক বারও। সিলেটে সেঞ্চুরি করা শান্ত যেন ঢাকায় ফিরেই রান করতে ভুলে গেলেন একেবারে! সিলেটে সেঞ্চুরির পর ঢাকায় ১০ রানও করতে পারলেন না দুই ইনিংসে!

সাদমানের বিদায়ের পর উইকেটে এসেছিলেন শান্ত। তবে তিনি টিকতে পারলেন মোটে ৫ বল। সাদমানের বিদায়ের ৬ বলের মধ্যেই বিদায় নিলেন তিনি।

জর্ডান নেইলের অনেক বাইরের বলে ডিফেন্ড করতে গিয়েছিলেন তিনি। তবে বলটা বাড়তি বাউন্স নিয়ে উঠে এসেছিল ব্যাটে। তার ব্যাটের কানায় লেগে বলটা চলে যায় গালিতে থাকা অ্যান্ড্রু বালবার্নির হাতে। 

তার একটু আগে আজ সকালে দিনের চতুর্থ ওভারে বল এসেছিল একটু নিচু হয়ে। তবে লেন্থ পড়তে ভুল করেছিলেন সাদমান, ব্যাকফুটে খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার বনেন তিনি। তারপর শান্তর বিদায় বাংলাদেশকে খানিকটা অস্বস্তিতেই ফেলে দেয় বৈকি!