NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার মামলার রায়


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার মামলার রায়

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

‘ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে বাংলাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে’ শিরোনামে লাইভ সম্প্রচার শুরু করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও ‘ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় আজ’ শিরোনামে লাইভ সম্প্রচার শুরু করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার রায়ের আগে বাংলাদেশে টান টান উত্তেজনা’ শিরোনামে খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ঢাকায় কয়েকটি ককটেল বোমা বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে কেউ আহত না হলেও সোমবার ঘোষণার কথা থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে সামনে রেখে রাজধানীতে উত্তেজনা আরো বেড়েছে।

এদিকে  বেশির ভাগ ভারতীয় সংবাদমাধ্যমে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে হাসিনার সম্ভাব্য রায় নিয়ে। সকাল সাড়ে ১০টা নাগাদ দেখা যায়, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শীর্ষ ৫টি খবরের ৪টিই হাসিনার রায় ঘিরেই। এদিকে দ্য হিন্দু সরাসরি আপডেট দিচ্ছে ক্ষণে ক্ষণে। হিন্দুস্তান টাইমসের শীর্ষ দুই খবরের একটিতে রাখা হয়েছে এই খবরকে। এবিপি লাইভের শীর্ষ সংবাদ হিসেবে রাখা হয়েছে এই ইস্যুকে। ওপার বাংলার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রধান সংবাদ হিসেবে আছে এটি। 

 

 

 

আজ সোমবার ৭৮ বছর বয়সি শেখ হাসিনার (অনুপস্থিতি) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ মামলার রায়ের জন্য ধার্য আছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার পাশাপাশি মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।