NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

মাইলফলক ছুঁয়ে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার পথে তাইজুল


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

মাইলফলক ছুঁয়ে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার পথে তাইজুল

মাইলফলক ছুঁয়ে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাওয়ার পথে তাইজুল ইসলাম।  বাঁহাতি এই স্পিনার নীরবে-নিভৃতে টেস্টে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন।

আজ (বৃহস্পতিবার) সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হ্যারি টেক্টরকে এলবিডব্লিউ করার মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তাইজুল ইসলাম।

সিলেট টেস্ট শুরুর আগে ৪৯৭ উইকেট ছিল তাইজুলের। প্রথম ইনিংসে ২টি এবং দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১ উইকেট শিকার করে তাইজুল ৫০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকেছেন। ১১৪তম প্রথম শ্রেণির ম্যাচে এসে এই মাইলফলক গড়েছেন তাইজুল।

তাইজুল খেলছেন ক্যারিয়ারে ৫৬তম টেস্ট। এই ফরম্যাটে তার উইকেট সংখ্যা এখন ২৪০টি। ২৪৬ উইকেট নিয়ে সাকিব আল হাসান সবার ওপরে। অর্থাৎ আর মাত্র ৭টি উইকেট পেলেই দেশের ইতিহাসে টেস্টে সবচেয়ে বেশি উইকেটশিকারি হবেন তাইজুল ইসলাম।