NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ডিএমপি কমিশনারের ভিডিওতে কৃত্রিম স্বর ব্যবহার করে অপপ্রচার


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

ডিএমপি কমিশনারের ভিডিওতে কৃত্রিম স্বর ব্যবহার করে অপপ্রচার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর খণ্ডিত একটি ভিডিওতে কৃত্রিম স্বর ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করছে একটি মহল। এসব হীন অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি এর একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করছে পরাজিত মহল। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ধরনের ন্যক্কারজনক ও বানানো ভিডিও তৈরি ও প্রচারকারীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হল।

 

সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জনসাধারণের নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরির ঘৃণ্য অপচেষ্টার অংশ হিসেবে কুচক্রীমহল এই ধরনের বিকৃত ভিডিও তৈরি ও প্রচার করছে বলে মনে করে ডিএমপি।

এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি। সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোন ধরনের তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করার জন্য নেটিজেনদের পুনরায় অনুরোধ করেছে পুলিশ।