NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

আয়ারল্যান্ড বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা


খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

আয়ারল্যান্ড বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। প্রতিপক্ষ দলে ডানহাতি ব্যাটারের আধিক্য বিবেচনায় অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতলে ব্যাটিং বেছে নিতেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এর আগে ২০২৩ সালের এপ্রিলে দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। মিরপুরে সেই ম্যাচে চার দিনেই জিতেছিল বাংলাদেশ। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটি আয়ারল্যান্ডের ১১তম ম্যাচ। তিনটি জিতেছে তারা, হেরেছে সাতটি। এনিয়ে দ্বিতীয়বার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে তারা। আগেরটিতে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

 

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকক্যার্থি, ম্যাথু হাম্ফ্রেস, ক্রেইগ ইয়াং।