NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বিশ্ব রেকর্ড গড়লেন জোকোভিচ


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

বিশ্ব রেকর্ড গড়লেন জোকোভিচ

সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের বিশ্ব রেকর্ড। বিশ্বের এক নম্বর তাড়কা রজার ফেদেরারকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন জোকোভিচ।

এথেন্সে ১০১তম এটিপি খেতাব জিতে ভেঙে দিলেন রজার ফেডেরারের একটি বিশ্বরেকর্ড। পেশাদার টেনিসে হার্ড কোর্টে সবচেয়ে বেশি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন সার্বিয়ান তারকা।

হেলেনিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে লোরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে প্রথম সেট ৪-৬ ব্যবধানে হেরে যান জোকোভিচ। কিন্তু হাল ছাড়েননি। পরের দুটি সেট ৬-৩, ৭-৫ ব্যবধানে জিতে নেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি।

১০১তম এটিপি খেতাব জেতার পাশাপাশি ভেঙে দিলেন ফেডেরারের একটি রেকর্ড। হার্ড কোর্টে টেনিস জীবনের ৭২তম খেতাব জিতলেন জোকোভিচ। টপকে গেলেন রজার ফেদেরারকে। তিনি হার্ড কোর্টে ৭১টি খেতাব জিতেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রে আগাসি। আমেরিকার প্রাক্তন খেলেয়োড় হার্ড কোর্টে জিতেছেন ৪৬টি খেতাব।

৩৮ বছর পাঁচ মাস বয়সে এথেন্সের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। এত বেশি বয়সে পেশাদার খেতাব জেতার ক্ষেত্রেও নজির গড়েছেন তিনি। ১৯৭৭ সালে কেন রোজওয়েল এর চেয়েও বেশি বয়সে পেশাদার খেতাব জিতেছিলেন। নজির গড়লেও বছরের শেষে এটিপি ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জোকোভিচ। 

তিনি বলেছেন, আমার খুব খারাপ লাগছে। বছরের শেষ প্রতিযোগিতায় খেলতে পারব না। একটা চোট রয়েছে। সেটা সারিয়ে ফেলতে হবে। তাই এটিপি ফাইনাল থেকে সরে দাঁড়াতে হচ্ছে।