NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

গুমের তালিকার ১০ জনকে খুঁজে পাওয়া গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০২:৩৬ এএম

>
গুমের তালিকার ১০ জনকে খুঁজে পাওয়া গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে গুম হওয়া ৭৬ জনের তালিকার মধ্যে ১০ জনকে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বাকি ৬৬ জনকে খুঁজে বের করার বিষয়ে সরকারের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ১৪ আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।  

প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ আমাদের ৭৬টি গুমের তালিকা দিয়েছে। এ ৭৬ জন যে ২০-২৫ বছর ধরে নিখোঁজ আছে তার মধ্যে ১০ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে পেয়েছে। ১০ জনের তালিকা আমরা জেনেভায় জমা দিয়েছি। তারা ১০ জনের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেবে। বাকি থাকে ৬৬ জন। এদের মধ্যে ২৮ জন ছিলেন দাগী আসামি।

 

শাহরিয়ার আলম বলেন, সাধারণত দাগী আসামিরা লুকিয়ে থাকে। এটা নিয়ে অপেক্ষা করতে হয়। আমরা কাজ করছি। আমরা কমিটেড। হিউমেন রাইটস কমিশনের কাছে আমরা যে কমিট করেছি, যতটা সম্ভব খুঁজে বের করা হবে। সবাইকে বের করা সম্ভব হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

গুম হওয়া যে ৭৬ জনের তালিকা দেওয়া হয়েছে তার ব্যাপ্তিকাল বিবেচনায় ২০ -২৫ বছর আগে গুম হওয়া ব্যক্তিরও নাম রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সে সময় বাংলাদেশ পরিচালনার দায়িত্বে আওয়ামী লীগ সরকার ছিল না। সেই সময়ের নামও রয়েছে। সেখানে কল্পনা চাকমার নাম রয়েছে। সেটার দায়বদ্ধতা বা আমাদের জবাবদিহিতার কথা বলা হচ্ছে।

শাহরিয়ার আলম বলেন, একটি ছাত্রী ৪৫ দিন ধরে নিখোঁজ। তার মা আপনাদের (গণমাধ্যম) ডেকে সংবাদ সম্মেলন করেছে, আমার মেয়ে হারিয়ে গেছে। পরে দেখা গেল, সেই মেয়েটি তার পছন্দের একজনকে বিয়ে করে চলে গেছে। একটা সমাজে অনেক এলিমেন্টস থাকে। পৃথিবীর বহু দেশে, আমাদের সমাজেও আছে দীর্ঘদিন বা দুই তিন বছর বাইরে থেকে বাড়ি ফিরেছে।

 

ঢাকা সফরের সময় হাইকমিশনার মিশেল ব্যাচেলেট গুম হওয়া ব্যক্তিদের জন্য কোনো বিশেষ সংস্থা গঠনের দাবি জানাননি বরং তিনি একটি মেকানিজমের কথা বলেছেন বলেও দাবি করেছেন শাহরিয়ার আলম।