NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, দাবি ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যেসব দেশ ‘পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে’ তাদের মধ্যে পাকিস্তানও আছে। সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ নামক অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে এমনটা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

উক্ত অনুষ্ঠানে ট্রাম্পকে তার পারমাণবিক বোমা পরীক্ষার সাম্প্রতিক নির্দেশনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বলেন, ‘উত্তর কোরিয়া, রাশিয়া, চীন পরীক্ষা করছে। পাকিস্তানও পরীক্ষা করছে। কিন্তু তারা আপনাকে তা বলে না।’

সম্প্রতি সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ফের শুরু করার নির্দেশ দিয়েছিলেন। সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জবাব দেন, ‘আমাদের অন্যান্য দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। আমি মনে করি আমাদের এটি নিষ্কাশন প্রসঙ্গে কিছু করা উচিত। আমি বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আলোচনা করেছি।’ 

 

 

‘আমাদের কাছে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করার মতো পরিমাণ অস্ত্র আছে। যদিও রাশিয়ার এবং চীনেরও অনেক পারমাণবিক অস্ত্র আছে’- যোগ করেন ট্রাম্প।

‘যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র পরীক্ষা করার প্রয়োজন কেন?’- সাক্ষাৎকারকারীর এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এর কারণ আপনাকে দেখতে হবে এগুলো কিভাবে কাজ করে। পরমাণু অস্ত্রের পরীক্ষা করা হয় কারণ- রাশিয়া ঘোষণা করেছে যে, তারা পরীক্ষা করবে। আপনি লক্ষ্য করলে দেখবেন, উত্তর কোরিয়া ক্রমাগত পরীক্ষা করছে, অন্যান্য দেশও পরীক্ষা চালাচ্ছে। আমরা একমাত্র দেশ যে পরীক্ষা করছি না, আমি চাই না একমাত্র আমরাই না করে থাকি।’

ঠিক কী কারণে যুক্তরাষ্ট্রও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে চায় তার স্বপক্ষে যুক্তি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ‘পারমাণবিক অস্ত্র তৈরি করা, তারপর তা পরীক্ষা না করা কেমন ব্যাপার? আপনি কিভাবে জানবেন এগুলো কাজ করে কি না? আমাদের তাই এটি পরীক্ষা করতে হবে।’